ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসলামি সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছেন এরদোয়ান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 12:35 PM

ইসলামি সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছেন এরদোয়ান

ইসলামি সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে অভিযোগ আনলেন জার্মানির গ্রিন পার্টির পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞ চেম ওজডেমি। এরদোয়ান ইউরোপে ইসলামি সন্ত্রাসবাদ ছড়াচ্ছেন বলে দাবি করেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) জার্মান ডয়চল্যান্ড নেটওয়ার্ককে দেয়া এক বিবৃতিতে ওজডেমি বলেছিলেন, ‘নিজেদের সস্তা স্বার্থে যারা ইসলামি সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছেন সেসব উসকানিদাতার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত।

তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিয়মিত আগুনে ঘি ঢালছেন, সহিংসতা ও সন্ত্রাসবাদে মদদ দিচ্ছেন। মূলত ফ্রান্সের নিস শহরে ছুরিকাঘাতে হতাহতের ঘটনার পরই তিনি এমন মন্তব্য করলেন।

জার্মান গ্রিন পার্টির এই রাজনীতিক বলেন, জার্মানিতে আমরা ভিন্নভাবে ইসলামি সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করি। এই সংগঠনগুলোকে অবশ্যই আমাদের সংবিধান অনুসারে হতে হয়। এছাড়া এগুলোকে অবশ্যই বিদেশি সরকারের সহায়তামুক্ত হতে হবে।

সম্প্রতি ফ্রান্সে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের জেরে এক ইতিহাসের শিক্ষককে হত্যাকাণ্ডের শিকার হন। এরপরই ব্যঙ্গ চিত্র প্রদর্শন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে উগ্র মুসলিমদের বিরুদ্ধে অভিযানের কথা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর আগে তিনি ইসলাম ধর্ম সঙ্কটে রয়েছে বলেও মন্তব্য করেন।
 
ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসার পরামর্শ দেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। একই সঙ্গে ফরাসি পণ্য বয়কটের ডাক দেন তিনি। তার সঙ্গে যোগ দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানসহ আরো অনেকে।

ইসলাম নিয়ে কটাক্ষের প্রতিবাদে এরদোয়ান যখন সোচ্চার তখনই তাকে সন্ত্রাসবাদের মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। যদিও তুর্কির প্রেসিডেন্টের পক্ষ থেকে এখনো প্রতিক্রিয়া জানায়নি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status