ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাবাকে যোদ্ধা আখ্যায়িত করে ভোট চাইলেন ইভানকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 11:47 AM

বাবাকে যোদ্ধা আখ্যায়িত করে ভোট চাইলেন ইভানকা

বাবাকে যোদ্ধা আখ্যায়িত করে ভোট চাইলেন ইভানকা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন যোদ্ধা। হোয়াইট হাউসে তাঁকে আরো চার বছর প্রয়োজন বলে উল্লেখ করেছেন তাঁর মেয়ে ইভানকা ট্রাম্প। বাবাকে এভাবেই ‘যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করে ইভানকা বলেন, দেশবাসীকে তিনি প্রতিশ্রুতির চেয়েও অনেক বেশি কিছু দিয়েছেন।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে শনিবার ওহাইও অঙ্গরাজ্যে এক জনসমাবেশে ইভানকা বলেন, বিগত কয়েক দশকে তাঁর পূর্বসুরী এবং রাজনীতিবিদদের ভুল সংশোধন করে চার বছরে তাঁর বাবা যুক্তরাষ্ট্রকে সঠিক পথে নিয়ে গেছেন।

ইভানকা আরো বলেন, ‘আগের যেকোনো সময়ের চেয়ে হোয়াইট হাউসের একজন যোদ্ধাকে ভীষণ প্রয়োজন। প্রতিটি দিন আমার বাবা আমাদের প্রত্যেকের জন্য কঠোর পরিশ্রম করছেন। তাই এখন আমাদের সময় এসেছে তাঁর জন্য এবং দেশের ভবিষ্যতের জন্য লড়াই করার।’

উল্লেখ্য, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াই করছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট পার্টির জো বাইডেন।

ট্রাম্পের বড় মেয়ে ইভানকা হোয়াইট হাউসের একজন শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। নির্বাচন উপলক্ষে নারী, শিশু, তারুণ্য, চাকরি এবং বেকারত্বের মতো বিষয়গুলোকে কেন্দ্র করে তিনি প্রচারণা চালাচ্ছেন।

নির্বাচনী সমাবেশে ইভানকা বলেন, ‘৩ নভেম্বর আপনাদের সহায়তা, কণ্ঠস্বর ও ভোটের মাধ্যমে আমরা আরেকটি ঐতিহাসিক জয় ছিনিয়ে আনব এবং যুক্তরাষ্ট্রকে আগের যেকোনো সময়ের চাইতে শ্রেষ্ঠতর অবস্থানে নিয়ে যাব।’

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status