কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিজিবি সদস্যদের হাতে ফেনসিডিলসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছেন।
তারা হলেন- এজাজ মাহমুদ অনি (২৪) ও তার বন্ধু আমির হোসেন অভি (২৪)। শনিবার রাত ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকা থেকে তাদের ছয় বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
এজাজ মাহমুদ অনি কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গোলাম ছিদ্দিকের ছেলে। আমির হোসেন অভি শহরতলীর জুগিয়া এলাকার রমজান আলীর ছেলে ও ছাত্রলীগের সদস্য।