ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চিৎকার দিয়ে বৃদ্ধের ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 November, 2020, 3:09 PM

চিৎকার দিয়ে বৃদ্ধের ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু

চিৎকার দিয়ে বৃদ্ধের ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু

১০ বছর বয়সী মেয়ে শিশুটিকে কৌশলে বাড়ির পাশের একটি জঙ্গলে ডেকে নেন ৬৫ বছরের বৃদ্ধ আবু তালেব। এরপর বৃদ্ধের ভয়ংকর রূপ দেখে ওই শিশু। শুরু করে ধর্ষণের চেষ্টা। ভয় পেয়ে যায় শিশুটি, সে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশেপাশের লোকজন জঙ্গলে প্রবেশ করেন। ওই সময় প্রতিবেশীরা আবু তালেবকে ধরে ফেলে। পরে পুলিশ এসে আবু তালেবকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়।

শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায়। অভিযুক্ত আবু তালেব উপজেলার কামুল্যা চকনাথখোলা গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তাকে কৌশেলে বাড়ির পাশের একটি জঙ্গলে ডেকে ধর্ষণের চেষ্টা করেন আবু তালেব। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ে শিশুটির বাবা শনিবার রাতেই নন্দীগ্রাম থানায় ধর্ষণ চেষ্টা মামলা করেন। মামলার পর আটক আবু তালেবকে গ্রেফতার দেখানো হয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির বলেন, শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আবু তালেবকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতেই তাকে গ্রেফতার করা হয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status