ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রবৃদ্ধি অর্জনে এশিয়ার ৪র্থ শীর্ষ অবস্থান হবে বাংলাদেশের: সেতুমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 3:18 PM

প্রবৃদ্ধি অর্জনে এশিয়ার ৪র্থ শীর্ষ অবস্থান হবে বাংলাদেশের: সেতুমন্ত্রী

প্রবৃদ্ধি অর্জনে এশিয়ার ৪র্থ শীর্ষ অবস্থান হবে বাংলাদেশের: সেতুমন্ত্রী

প্রবৃদ্ধি অর্জনের দিক দিয়ে বাংলাদেশ এশিয়ার ৪র্থ শীর্ষ দেশ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র সঙ্গে সেবার মান বৃদ্ধি বিষয়ক আলোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। নতুন গতি এসেছে প্রবাসী আয়ে। আর এসব ইতিবাচক দিক কিন্তু  বিএনপি দেখতে পায় না।

এখন পর্যন্ত দেশে ১৮টি ফ্লাইওভার ও ৪১৩ কিলোমিটার চার লেনের সড়ক নির্মিত হয়েছে। বিশ্বাস না হলে বিএনপি নেতাদের তা সরেজমিনে গিয়ে দেখে আসারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে সরকার মিথ্যাচার করছে- বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের কোনো সুখবর, উন্নয়ন ও সমৃদ্ধি তাদের গায়ে জ্বালা ধরায়। এজন্যই সবকিছু নিয়ে অবিশ্বাস আর মিথ্যাচার বিএনপির মজ্জাগত।

গত অর্থবছরের শেষ দিকে করোনার নেতিবাচক প্রভাবে বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল। তা সত্ত্বেও গত এক দশক ধরে দেশে জিডিপি’র উচ্চ প্রবৃদ্ধি হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, করোনার প্রভাব সত্ত্বেও প্রবৃদ্ধি ৫ শতাংশের উপরে অর্জিত হয়েছে।

এডিবি ২০২০-২১ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রবৃদ্ধি অর্জনের দিক দিয়ে এশিয়ার ৪র্থ শীর্ষ দেশ হবে বাংলাদেশ।

ওবায়দুল কাদের বলেন, বিআরটিএ’র নিয়ম অনুযায়ী সবাইকে চলতে হবে। এর ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে। আত্মীয় ও দলীয় পরিচয় দিয়ে বিআরটিএতে যারা প্রভাব খাটাতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথাও জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, দালালের দৌরাত্ম থেকে সবাইকে সাবধানে থাকতে হবে। গ্রাহক সেবার নামে যাতে কেউ হয়রানির স্বীকার না হয়, সেদিকেও নজর দিতে হবে। বিআরটিএতে যারা ঘুষ দিয়ে বদলি ও প্রমোশন করাতে চান, তাদের দিয়ে কোনো লাভ হবে না।

আলোচনা সভায় বিআরটিএ সদর দফতর, ঢাকা মহানগরী, পার্শ্ববর্তী জেলা সমূহ, চট্টগ্রাম, কুমিল্লা ও  সিলেট জেলার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status