|
দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
নতুন সময় প্রতিবেদক
|
![]() দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। গত বছরের ২৩ জুলাই ওই রেকর্ড অর্জিত হয়েছিল। প্রায় ১০ মাস পর সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করল দেশের বিদ্যুৎ খাত। বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, তীব্র গরমের কারণে সন্ধ্যার পর থেকে দেশের বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ চাপ তৈরি হয়। বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে আবাসিক খাতে শীততাপনিয়ন্ত্রিত যন্ত্র বা এসি এবং ফ্যানের ব্যবহার ব্যাপক বেড়ে যাওয়ায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন দুই-ই বৃদ্ধি পায়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য অনুযায়ী, দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের সবচেয়ে বড় অংশটি আসে আবাসিক খাত থেকে। এই খাতে প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহৃত হয়, যা মূলত বাসা-বাড়ির ফ্যান, লাইট, এসি ও অন্যান্য দৈনন্দিন গৃহস্থালি কাজে লাগে। আবাসিক খাতের পর শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার উল্লেখযোগ্য। মোট ব্যবহারের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ আসে শিল্পকারখানা থেকে। এর মধ্যে তৈরি পোশাক শিল্প (আরএমজি), টেক্সটাইল ও ভারী শিল্প অন্যতম। অন্যদিকে বাণিজ্যিক খাত যেমন—মার্কেট, অফিস ও হোটেল-রেস্তোরাঁয় প্রায় ১০ শতাংশ বিদ্যুৎ ব্যবহৃত হয়। বাকি অংশ কৃষি ও সেচ কার্যক্রম এবং রাস্তাঘাটের আলোকসজ্জাসহ অন্যান্য জনসেবামূলক কাজে ব্যবহৃত হয়। পিডিবির হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াটের বেশি। তবে জ্বালানি সরবরাহ, বিদ্যুৎকেন্দ্রগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং চাহিদার তারতম্যের ওপর বাস্তব উৎপাদন নির্ভর করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রেকর্ড উৎপাদন সত্ত্বেও গরমের কারণে দেশের কিছু কিছু এলাকায় চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে বিতরণ ব্যবস্থায় হিমশিম খেতে হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
কুড়িগ্রামে পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় নিহত ২ এবং ১২ জন আহত
