ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নোয়াপাড়া ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠান সম্পন্ন
আনিসুর রহমান,মাধবপুর
প্রকাশ: Wednesday, 20 May, 2026, 7:36 PM

নোয়াপাড়া ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠান সম্পন্ন

নোয়াপাড়া ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠান সম্পন্ন

মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর মাঠপর্যায়ের কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইউনিয়নের সাতটি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আতাউল মোস্তাফা সুহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কবির হুসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকাবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা নয়ন চৌধুরী।

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়। এই আয়োজন শুধুমাত্র প্রতিযোগিতা নয়, বরং শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।শিক্ষা কর্মকর্তারা জানান, এই ধরনের উদ্যোগ শিশুর মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং সৃজনশীল চিন্তাধারাকে উৎসাহিত করে। নোয়াপাড়া ইউনিয়নের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও সক্রিয় অংশগ্রহণ দেখেই প্রমাণিত হলো যে পদক প্রতিযোগিতা শিক্ষার সঙ্গে আনন্দ ও সৃজনশীলতার সেতুবন্ধন স্থাপন করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status