প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সেশনজটহীন মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ঘিরে রেখেছে দেশের সাধারণ মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের একটি অংশ। এখন তারা সেখানে বিক্ষোভ করছেন।
শিক্ষার্থীদের এ অবরোধের কারণে পল্টন থেকে কাঁটাবন ও শাহবাগ থেকে বাংলামোটর অভিমুখী মূল সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তৈরি হয়েছে দীর্ঘ যানজট।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে শাহবাগ মোড়ের রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর শতাধিক শিক্ষার্থী।