ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বলিউডে কাজ পাওয়ার সহজ উপায় বললেন সানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 2:03 PM

বলিউডে কাজ পাওয়ার সহজ উপায় বললেন সানা

বলিউডে কাজ পাওয়ার সহজ উপায় বললেন সানা

যৌনতা কাজ পাওয়ার একটা উপায়। আমি অনেক কাজ হারিয়েছি, সেই কাজ অন্যরা পেয়েছেন, সেটা যেকোনো কারণেই হোক। তবে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এটা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও একইভাবে রয়েছে। আর এটা খুবই সত্যি কথা- সম্প্রতি বলিউড ছেড়ে দেওয়া সানা ফাতিমা এমনটাই বললেন।

বলিউডে যৌনতার বিনিময়ে কাজ পাওয়ার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি খোলসা করেন। সানা শেখ আরো বলেছেন, তিন বছর বয়সে আমাকে যৌন হেনস্তার শিকার হতে হয়েছে। তার পর থেকে লড়াই চলছে।

দঙ্গল অভিনেত্রী বলেন, আমাকে অনেকে বলেছেন, তুমি দীপিকা, ঐশ্বরিয়াদের মতো সুন্দর না। তুমি কিভাবে নায়িকা হবে? সৌন্দর্যের মাপকাঠি হয়তো এটাই, আমি ওই তালিকায় পড়ি না। তবে আমার মতো সাধারণ দেখতে মেয়েদের নিয়েও সিনেমা হচ্ছে। তাই আমারও সুযোগ রয়েছে।

বলিউডের মি. পারফেকশনিস্ট আমির খানের 'দঙ্গল' ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিল ফতিমা সানা শেখ।

ফাতিমা সানা শেখ একজন আলোকচিত্ৰকরও। সানা  প্রধানত বলিউডের চলচ্চিত্রে কাজ করে থাকেন এবং এর পাশাপাশি ভারতীয় বিভিন্ন টেলিভিশনে ধারাবাহিকে অভিনয় করে থাকেন। চাচি ৪২০ চলচ্চিত্রে শিশু চরিত্রে ভারতীতে অসাধারণ অভিনয়ের সুবাদে তিনি বেশ পরিচিত একটি মুখ।

সম্পাদনা:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status