ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডেলিভারি বয় আটক, ক্রেতার বাড়িতে খাবার পৌঁছে দিল পুলিশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 1:59 PM

ডেলিভারি বয় আটক, ক্রেতার বাড়িতে খাবার পৌঁছে দিল পুলিশ

ডেলিভারি বয় আটক, ক্রেতার বাড়িতে খাবার পৌঁছে দিল পুলিশ

মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন খাবার ডেলিভারি দেওয়া এক তরুণ। সেটা নজরে আসতেই গাড়ি থামিয়ে তাকে আটক করে পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়।

এরপর সেই গাড়িতে থাকা প্যাকেট করা খাবার ক্রেতার বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ। সম্প্রতি ব্রিটিশ পুলিশের এমন আচরণ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

পুলিশের মাধ্যমে খাবার পেয়ে বার্কশায়ারের ওই বাসিন্দা রীতিমতো অবাক। দরজা খুলে পুলিশকে দেখে চমকে যান তিনি। পরে বুঝতে পারেন, অনলাইনে অর্ডার করা কাবাব পৌঁছে দিতে এসেছে পুলিশ। তাদের কাছেই শোনেন ডেলিভারি বয় আটক হওয়ার খবর।

শুধু মদ্যপ অবস্থায় গাড়ি চালানোই নয়, ওই ডেলিভারি বয়ের কাছে গাড়ি চালানোর সঠিক কাগজপত্রও ছিল না বলে জানিয়েছে পুলিশ। গাড়িটি দেখে সন্দেহ হওয়ায় সেটি দাঁড় করায় পুলিশ।

চালকের কাছে লাইসেন্স ও বিমার কাগজ দেখতে চায় পুলিশ।  পুলিশের দাবি, সব নথিই ছিল জাল। পরে বাইক জব্দ করে ডেলিভারি বয়কে আটক করা হয়। তখন পুলিশের নজরে আসে গাড়ির মধ্যে থাকা খাবারের প্যাকেট।

ডেলিভারি বয় আটক হলেও ওই খাবারের ক্রেতা যেন বঞ্চিত না হন, সেজন্য প্যাকেটটি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন কর্তব্যরত পুলিশ। পরে পুলিশের পক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই কথা জানানো হয়। পুলিশের এমন দায়িত্ব পালনের নজির দেখে অনেক নেটিজেন প্রশাংসা করেছেন।

সম্পাদনা:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status