ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডি ভিলিয়ার্সের নতুন মাইলফলক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 1:28 PM

ডি ভিলিয়ার্সের নতুন মাইলফলক

ডি ভিলিয়ার্সের নতুন মাইলফলক

দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এবি ডি ভিলিয়ার্স। গত শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২৪ রান করার পথে তিনি এ রেকর্ডে নাম লিখিয়েছেন।

মাঠে নামার আগে ৯ হাজার রান থেকে ৪ রান দূরে ছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা। ম্যাচের সপ্তম ওভারে নিজের লক্ষ্যে পৌঁছে যান প্রোটিয়া তারকা।  ডি ভিলিয়ার্সের এখন টি-টোয়েন্টিতে মোট রান ৯ হাজার ২০।

বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রান করেছেন ভিলিয়ার্স।  সাড়ে ১৩ হাজারের বেশি রান করেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। ১০ হাজার রান করেছেন আরেক ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড ও পাকিস্তানের শোয়েব মালিক। ৯ হাজার রান নিয়ে এর পরে আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককলাম, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি ও আরেক অস্ট্রেলিয়ান ফিঞ্চ। এবার সে তালিকায় নাম লেখালেন ডি ভিলিয়ার্স।

প্রায় ১৬ বছরের ক্যারিয়ারে ৩২৩ ম্যাচের ৩০৪ ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছেছেন মি. ৩৬০ ডিগ্রিখ্যাত এই ব্যাটসম্যান। এখনও পর্যন্ত ৪ সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন ৬৬টি হাফসেঞ্চুরি। তার চেয়ে কম ইনিংসে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস গেইল (২৪৯), বিরাট কোহলি (২৭১), ডেভিড ওয়ার্নার (২৭৩) ও অ্যারন ফিঞ্চ (২৮১)।

সম্পাদনা:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status