ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ ঐশ্বরিয়ার জন্মদিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 1:23 PM

আজ ঐশ্বরিয়ার জন্মদিন

আজ ঐশ্বরিয়ার জন্মদিন

সেই ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় উঠেছিল ঐশ্বরিয়া রায়ের। আজ (১ নভেম্বর) তার ৪৭তম জন্মবার্ষিকী। ১৯৭৩ সালের এই দিনে ভারতের কর্ণাটক রাজ্যের মাঙ্গালোরে জন্মগ্রহণ করেন তিনি। প্রতিবারই বেশ আয়োজন করেই পালিত হয় ঐশ্বরিয়ার জন্মদিন।

২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করে নামের পাশে বচ্চন পদবি জুড়েছেন। আরাধ্য বচ্চন নামে সাত বছরের কন্যাসন্তানও রয়েছে। বয়সকে হার মানিয়ে চিরসবুজ ঐশ্বরিয়া বড়পর্দায় বেছে বেছে কাজ করলেও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রথম সারিতে থাকেন।

বাবা কৃষ্ণরাজ রাই একজন অবসরপ্রাপ্ত সামুদ্রিক জীববিজ্ঞানী। মা বৃন্দা রাই একজন লেখিকা। ১৯৯৪ সালে তিনি ভারতের প্রতিযোগী হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিয়ে বিশ্বের সেরা সুন্দরী নির্বাচিত হোন।

১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুবার’-এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। একই বছর ববি দেওলের বিপরীতে ‘অউর পেয়ার হো গায়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।

এরপর একে একে অভিনয় করেছেন জিন্স, তাল, দেবদাস, মোহাব্বাতে, হাম দিল দে চুকে সনমের মতো হিট ছবিতে। অভিনয় করেছেন ঋতুপর্ণ ঘোষের চোখের বালি ও রেইনকোটেও।

দুই দশকের ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কারসহ জিতে নিয়েছেন অসংখ্য সম্মাননা। ভারত সরকারের কাছ থেকে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারও।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status