|
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড জরিপের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক শূকরিয়া পারভীন
মুস্তাক আহমেদ,তেঁতুলিয়া
|
![]() তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড জরিপের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক শূকরিয়া পারভীন ২১শে মে ২০২৬ খ্রি: বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নে মানিকডোবা গ্রামে তথ্যসেবা কেন্দ্রে জেলা প্রশাসক শূকরিয়া পারভীন এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। ২১, ২২, ২৩শে মে তিন দিন ব্যাপি চলমান জরিপ কার্যক্রমে সমাজসেবা অধিদপ্তরের অর্ধশতাধিক কর্মী উক্ত ওয়ার্ডের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিল চন্দ্র বর্ম্মণ , তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম ফারুক, বোদা উপজেলা সমাজসেবা অফিসার, তৌকীর আহমেদ, তেঁতুলিয়া দেবীগঞ্জ সমাজসেবা অফিসার (অ:দা) আবু রায়হান, তেঁতুলিয়া উপজেলা সমাজসেবা অফিসার (অ:দা:) আবু তাহের। ৭ নং দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছলেমান আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আবু তৈয়ব । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
পুরুষ ফুটবলাররা কেন এমন অন্তর্বাস পরে খেলেন
