ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাহরুখের লন্ডনের বাড়ি আর অক্ষয়ের টাকা চান কারিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 11:55 PM

শাহরুখের লন্ডনের বাড়ি আর অক্ষয়ের টাকা চান কারিনা

শাহরুখের লন্ডনের বাড়ি আর অক্ষয়ের টাকা চান কারিনা

বলিউডের জনপ্রিয় দুই তারকা শাহরুখ খানের লন্ডনের বাড়ি আর অক্ষয় কুমারের টাকা চান কারিনা কাপুর। ‘হোয়াট উইম্যান ওয়ান্ট’ নামে একটি রেডিও অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী। এই অনুষ্ঠান পরিচালনা করেন কারিনা। সেখানে বলিউডের নারীরাই তার অতিথি হয়ে আসেন।

তবে একবার সেই শোতে কারিনা নিজেই ছিলেন অতিথি। সেদিন অনুষ্ঠানের বিষয় ছিল—কারিনা বলিউডের কোন তারকার কী চান!

অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি ছিল– বলিউডের খানদের নিয়ে। কোন খানের কোন জিনিসগুলোর প্রতি লোভ কারিনার? কারিনা জানিয়েছেন সেসব। কারিনার প্রিয় শহর লন্ডন। ছেলে তৈমুরকে লন্ডনের একটি বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে প্রিয় শহরে স্থায়ীভাবে থাকার কথা ভাবছেন কারিনা।

তখন মাঝেমধ্যে লন্ডন থেকে মুম্বাই এসে সিনেমার কাজ করবেন তিনি। এ জন্য শাহরুখের লন্ডনের বাড়িটি চেয়েছেন তিনি। আর শাহরুখের বাড়ির পাশাপাশি কারিনা চান সালমান খানের সব ভক্ত যেন তার হয়ে যায়।

সাইফ আলী খানের কাছ থেকে কী চান, এমন প্রশ্নে কারিনা বলেন, ‘সাইফ তো আমার। তাই তার সব কিছু এমনিতেই আমার। সে খুব মেধাবী, শৈল্পিক আর বুদ্ধিমান। আমি তার ব্রেনটা চাই।’

আর অক্ষয় কুমারের বেলায় কারিনা বলেন, ‘এটা জিজ্ঞেস করার কী আছে! ভারতের সবচেয়ে পয়সাওয়ালা তারকা তিনি। তার টাকাগুলো আমার দরকার।’

কারিনা সম্প্রতি লাল সিং চাড্ডা ছবির শুটিং শেষ করেছেন।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status