ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৫ দিনে রেমিটেন্স এসেছে ১২২ কোটি ৭৮ লাখ ডলার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 11:34 PM

১৫ দিনে রেমিটেন্স এসেছে ১২২ কোটি ৭৮ লাখ ডলার

১৫ দিনে রেমিটেন্স এসেছে ১২২ কোটি ৭৮ লাখ ডলার

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিটেন্স এসেছে ১২২ কোটি ৭৮ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক এমন তথ্য প্রকাশ করেছে। সব মিলিয়ে চলতি ২০২০-২১ অর্থবছরের সাড়ে তিন মাসে ৭৯৪ কোটি ১০ লাখ ডলারের রেমিটেন্স আসলো দেশে। যা গত অর্থবছরের পুরো সময়ে আসা রেমিটেন্সের প্রায় অর্ধেক। গত অর্থবছরে মোট এক হাজার ৮২০ কোটি ৩০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

গত সেপ্টেম্বরে ২১৫ কোটি ১০ লাখ ডলার রেমিটেন্স আসে দেশে। যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। এর আগে গেল জুলাইয়ে ২৬০ কোটি ডলার রেমিটেন্স আসে দেশে। যা এ যাবৎকালের সর্বোচ্চ। এই রেমিটেন্সে ভর করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গত ৮ অক্টোবর প্রথমবারের মতো ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status