ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পূজায় আসছে জয়ের দুই গান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 October, 2020, 12:23 AM

পূজায় আসছে জয়ের দুই গান

পূজায় আসছে জয়ের দুই গান

আসছে দুর্গাপূজা উপলক্ষে সংগীত শিল্পী জয়ের মৌলিক দুই গান। গান দুইটি বাজারে নিয়ে আসছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল আই-গ্লাস মিউজিক।

শুক্রবার ১৬ অক্টবর রিলিজ হলো আজ এই বৃষ্টি শিরোনামের একটি গান। আর একটি রিলিজ হবে আগামী শুক্রবার ২৩ অক্টবর। নতুন গান দুইটি নিয়ে তিনি খুব আশাবাদী।

একটি গানের কথা লিখেছেন লক্ষণ কুমার। সুর ও সংগীত আয়োজন করেছেন সংগীত পরিচালক এস কে সমীর।
পূজায় আসছে জয়ের দুই গান

পূজায় আসছে জয়ের দুই গান


গানের কথা খুব ভালো। সুরটাও অসাধারণ হয়েছে। সময়ের আলোচিত শিল্পি জয় ও গেয়েছেন ভালো। গানটি শুনলে শ্রোতাদের ভাল লাগবে আশা করছি। এমনটা বলছিলেন সংগীত পরিচালক সমীর।

সংগীত শিল্পী জয় বলেন নতুন বেশ কিছু গান নিয়ে কাজ করছি। আগামী শুক্রবার রিলিজ হবে, কাল নাগিনী সুমী শিরোনামের গানটি। কথা সুর ও সংগীত আয়োজন করেছেন দেশ বরেণ্য গীতিকার মিল্টন খন্দকার। কিছুটা বিরহ প্রকাশ পেয়েছে গানের কথায়। আপনারা যারা ভাল গান শোনের আশা করছি গানটি শুনলে তাদের হৃদয় ছুয়ে যাবে।

তিনি আর ও বলেন ভাল গান শুনুন বাংলা গান শুনুন এমনটা প্রত্যাশা শ্রোতাদের কাছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status