ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জেলা রেজিস্ট্রারের বঙ্গবন্ধু কমপ্লেক্স পরিদর্শন
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 9:35 PM

জেলা রেজিস্ট্রারের বঙ্গবন্ধু কমপ্লেক্স পরিদর্শন

জেলা রেজিস্ট্রারের বঙ্গবন্ধু কমপ্লেক্স পরিদর্শন

রাজশাহী জেলা রেজিস্ট্রার ইলিয়াস হোসেন আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশের অন্যতম ডিজিটাল দলীয় কার্যালয় বাগমারার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করেছেন। উপজেলার ভবানীগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস পরিদর্শন ও দাপ্তরিক কাজ শেষে তিনি উপজেলার চানপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করেন।

এসময় কমপ্লেক্সের দায়িত্বে থাকা কর্মকর্তা ছাড়াও স্থানীয় দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।

পরে তিনি কমপ্লেক্স পরিদর্শন করেন। জাদুঘরে থাকা দুর্ভল কিছু স্থির চিত্র দেখে অভিভূত হন। তিনি ঘুরে ঘুরে কমপ্লেক্সর বিভিন্ন কক্ষ দেখেন। উপজেলা পর্যায়ে একজন সাংসদের উদ্যোগে এই ধরণের ডিজিটাল কমপ্লেক্স স্থাপনে তিনি সাংসদ এনামুল হকের ভূয়সি প্রসংসা করেন।শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

কমপ্লেক্ষের পক্ষে সাবরেজিস্ট্রারকে সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের লেখা একটি বই উপহার দেওয়া হয়।

এসময় তার সঙ্গে সফর সঙ্গী হিসাবে উপসস্থত ছিলেন জেলা দপ্তরে প্রধান অফিস সহকারী ইসমাইল হোসেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম শামীম মীর, শাহিনুর রহমান, জাহাঙ্গীর আলম সাই প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status