ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত ৭ বছরের নাবালক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 9:41 PM

সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত ৭ বছরের নাবালক

সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত ৭ বছরের নাবালক

হাথরাসের ঘটনার জের এখনও কাটেনি। তার মাঝেই একাধিক ধর্ষণের ঘটনার অভিযোগ নথিভুক্ত হয়েছে উত্তরপ্রদেশে। এবার মাত্র সাড়ে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হল ৭ বছরের এক নাবালক। মঙ্গলবার জুভেইনাল আদালতে তোলা হলে অভিযুক্তকে তার বাবা-মায়ের সঙ্গে রাখারই নির্দেশ দেন বিচারক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১২ অক্টোবর নিজেদের বাড়ির ছাদে বল নিয়ে খেলছিল সাড়ে পাঁচ বছরের বাচ্চা মেয়েটি। আচমকা বলটি পাশের বাড়ির উঠোনে পড়ে যায়। মেয়েটি সেটি আনতে গেলে ওই বাড়ির একটি সাত বছরের ছেলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। প্রথমে বিষয়টি জানাজানি না হলেও কয়েকদিন পরে মেয়েটির মা স্থানীয় থানায় গিয়ে প্রতিবেশী নাবালকের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার জুভেইনাল আদালতে তোলা হয়। আর উভয়পক্ষের আইনজীবীর কথা শোনার পর শুনানি শেষ না হওয়া পর্যন্ত নাবালকটিকে তার বাবা-মায়ের কাছে রাখার নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির মায়ের অভিযোগপত্রে অভিযুক্তের বয়সের কোনও উল্লেখ ছিল না। পরে ডাক্তারি পরীক্ষা করে জানা যায় নাবালকটির বয়স ৭ বছর। অভিযুক্তের নামে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারা ও পসকো আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে তোলা হয়। ছেলেটির বয়সের কথা চিন্তা করে তাকে বাবা-মায়ের কাছে রাখার অনুমতি দেন বিচারক।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status