ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
ভাগ্নের লাঠির আঘাতে মামীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 4:30 PM

ভাগ্নের লাঠির আঘাতে মামীর মৃত্যু

ভাগ্নের লাঠির আঘাতে মামীর মৃত্যু

শেরপুরে গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভাগ্নের লাঠির আঘাতে রোজিনা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার মধ্য রাতে রাজধানী ঢাকার উত্তরা আরএমটি হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রোজিনা বেগমের মৃত্যু হয়।

রোজিনা বেগম সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়াগড় এলাকার হাতেম আলীর স্ত্রী।

আজ বুধবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে রোজিনা বেগমের সঙ্গে তার ননদ কাজলী বেগম ও ছেলে কাদের মিয়ার বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে গত ২১ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে বাড়ির পাশে সীমানায় রোজিনা বেগম ও তার সৎ ছেলে মজনু মিয়া একটি সজনা গাছ লাগাতে গেলে কাজলী বেগমের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে কাদির মিয়া (৩৩) গাছের ডাল দিয়ে রোজিনা বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে গুরুতর অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোজিনা।

ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।

সম্পাদনা:এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status