ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
রাঙ্গুনিয়ায় কারিতাস’র উদ্যোগে বীজ ও গাছের চারা বিতরণ
দেলোয়ার হোসাইন
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 3:29 PM

রাঙ্গুনিয়ায় কারিতাস’র উদ্যোগে বীজ ও গাছের চারা বিতরণ

রাঙ্গুনিয়ায় কারিতাস’র উদ্যোগে বীজ ও গাছের চারা বিতরণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেসরকারি সংস্থা কারিতাস সুফল- ২ প্রকল্প এর উদ্যোগে ৫৫ জন উপকারভোগীর মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়া হস্তশিল্পের জন্য ৩০ জনকে ১৫০০ টাকা করে অনুদান দেয়া হয়। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের কারিতাস কার্যালয় মিলনায়তনে ফলজ, বনজ ওষুধী চারা,সব্জি বীজ ও অনুদান তুলে দেন অতিথি’রা।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারিতাস চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক রিমি সুভাস দাশ। প্রধান অতিথি ছিলেন কারিতাস আঞ্চলিক কার্যালয়ের কর্মসূচি কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল, কৃষি কর্মকর্তা কারিমা আক্তার। বক্তব্য দেন কারিতাস রাঙ্গুনিয়া কার্যালয়ের মাঠ কর্মকর্তা মো. জসিম উদ্দিন, মাঠ কর্মকর্তা (সুফল -২ প্রকল্প) গৌরি ভট্টাচার্য্য ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status