|
কলেজ ছাত্রীর চুল কেটে নির্যাতনের ঘটনায় নারী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
|
কলেজ ছাত্রীর চুল কেটে নির্যাতনের ঘটনায় নারী গ্রেফতার মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, রাস্তা থেকে তুলে নিয়ে মাথার চুল কাটার ঘটনায় গত ২১ সেপ্টেম্বর কলেজ ছাত্রীর বাবা আমিরুল ইসলাম বাদী হয়ে রায়হানকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও দু’জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর রায়হানকে গ্রেফতার করে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়। এছাড়া রায়হানের স্ত্রী রুপাকেও গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। সম্পাদনায়: খালেদ সুজন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
