ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৮ জন আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 1:25 PM

কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৮ জন আটক

কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৮ জন আটক

যশোর শহরের খড়কি কলাবাগান এলাকা থেকে ১০টি ককটেল ও ইয়াবাসহ আটজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ওই এলাকার আলোচিত মাদকব্যবসায়ী মুজিবরের ছেলে রাজা হোসেন ওরফে পিচ্চি রাজা, খুলনার তেরখাদা উপজেলার পাতলা গ্রামের রাজিব লস্কর, সাবির লস্কর, বিল্লাল মোল্লা ও আকাশ ঘরামি, খুলনা রেলওয়ে হাসপাতাল রোড এলাকার মনির হোসেন, মাদারীপুর সদরের ঘটকচর গ্রামের মনির হোসেন, মাদারীপুর সদর উপজেলার আমতলী এলাকার স্বাধীন।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, পিচ্চি রাজা একটি কিশোর গ্যাংয়ের প্রধান। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পিচ্চি রাজা ও তার গ্যাংয়ের সদস্যরা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য নিজ বাড়ির পাশেই অবস্থান করছেন। এরপর বিকেলে পুলিশ অভিযান চালিয়ে পিচ্চি রাজা ও তার সাত সহযোগীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০টি ককটেল ও ৮০ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক পিচ্চি রাজার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চুরি ও মাদকসহ আটটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status