ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
যশোরে সিনেমা হলে অপকর্ম, ৫ জনের কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 11:48 AM

যশোরে সিনেমা হলে অপকর্ম, ৫ জনের কারাদণ্ড

যশোরে সিনেমা হলে অপকর্ম, ৫ জনের কারাদণ্ড

যশোরের মণিরামপুর উপজেলার পূরবী সিনেমা হলে অনৈতিক কাজের সময় হাতেনাতে গ্রেপ্তার দুই নারী, দুই পুরুষ ও এক দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডাদেশ পাওয়া পাঁচজন হলেন উপজেলার বালিয়াডাঙা খানপুর গ্রামের বাসিন্দা ও পূরবী সিনেমা হলের ব্যবস্থাপক মহাদেব দাস (৩২), বাকোশপোল গ্রামের মনিরুল ইসলাম (৩০), মোবারকপুর গ্রামের সুমি খাতুন (২৫), কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের অজিয়ার মোল্লা (৩২) এবং যশোর শহরতলীর শেখহাটির সুস্মিতা খাতুন (২০)। আদালত মহাদেবকে ছয় মাস ও বাকি চারজনকে তিন মাস করে সাজা দিয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী আদালত পরিচালনা করে এই সাজা দেন। এ সময় সিনেমা হলটি সিলগালা করে দেওয়া হয়।

এদিকে পূরবী সিনেমা হলে অভিযান চালানোর আগে অনৈতিক কাজের অভিযোগে বাজারের মধুমিতা সিনেমা হলে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে হলে উপস্থিত সবাই পালিয়ে যান।

এর আগে গতকাল বেলা ১১টার দিকে শহরের তাহেরপুর এলাকায় আল আমিন পার্কে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে পার্কের মালিক আবদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। পৃথক এসব অভিযানে ফোর্স নিয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসান উপস্থিত ছিলেন।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status