ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
বেড়া ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 12:02 AM

বেড়া ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ

বেড়া ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুটি এলাকায় গত দুইদিনে দুই কিশোরীকে ধর্ষণ ও এক শিশুকে বলাৎকারের অভিযোগে সোমবার রাতে পৃথক তিনটি মামলা করা হয়েছে। তিনটি ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের রহম উদ্দিনের ছেলে মিজানুর রহমান (২২), সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চালা দক্ষিণ গ্রামের মৃত হরিদাস কুন্ডুর ছেলে গোপাল চন্দ্র দাস।

অভিযোগকারীরা জানান, গত ২০ উপজেলার টান কালিয়াকৈর গ্রামে আলমাছ মিয়ার বাড়ির ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাতে প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘরের বাইরে বের হলে আগ থেকে ওঁৎ পেতে থাকা  মিজান জোড়পূর্বক অস্ত্রের মুখে পাশের আরেক ভাড়াটিয়ার ঘরে নিয়ে যান। সেখানে জোড়পূর্বক ধর্ষণ করে রাতেই পালিয়ে যান। এ ঘটনাটি ওই ছাত্রী পরিবারের সদস্যদের জানালে সোমবার রাতে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এ ঘটনায় পুলিশ মিজানকে মঙ্গলবার সকালে গ্রেফতার করে।

অপর ঘটনাটি উপজেলার মাটিকাটা গ্রামে রোববার রাতে ঘটে। কাইয়ুম আলী (২৩) নামের এক যুবক রাতে বেড়া ভেঙে ঘরে ঢুকে। পরে অস্ত্রের মুখে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেন। তখন পাশের লোকজন কিশোরীর ডাক-চিৎকারের শব্দ শুনে ধর্ষককে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

অপরদিকে মৌচাক এলাকার নুরবাগ গ্রামের সেলিম রেজার বাড়িতে এক শিশুকে বলাৎকারের অভিযোগে পুলিশ সোমবার রাতে গোপাল কুন্ডু নামের এক যুবককে গ্রেফতার করেছে। ওই শিশুর পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে বাসায় একা পেয়ে ওই যুবক শিশুকে একটি ঘরের দরজা বন্ধ করে তাকে বলাৎকার করেন। তখন ওই শিশু অসুস্থ হয়ে পড়লে বিকালে শিশুর মা-বাবা বাসায় ফিরে এসে ঘটনা জানতে পারেন। পরে এ ঘটনায় থানায় একটি মামলা করলে ওই যুবককে গ্রেফতার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, তিনটি ঘটনায় মামলা করা হয়েছে। দুই আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদনা:  এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status