ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩
আইইউটির সাথে সমঝোতা করল রবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 11:29 PM

আইইউটির সাথে সমঝোতা করল রবি

আইইউটির সাথে সমঝোতা করল রবি

চতুর্থ শিল্প বিপ্লবের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানো এবং যুবসমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে রবি আজিয়াটা লিমিটেড এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। এর ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে রবির নেয়া ধারাবাহিক প্রচেষ্টা এক নতুন মাত্রা পেল।

রবির চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. ফয়সাল ইমতিয়াজ খান এবং আইইউটির প্রো-ভাইস চ্যান্সেলর ড. ওমর জাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ডিজিটাল উপায়ে চুক্তিটি সই করেন। এ সময় রবি ও আইইউটির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন নলেজ শেয়ারিং সেশন, প্রকল্প এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইইউটির শিক্ষার্থীদের ডেটা অ্যানালিটিক্স, বøক চেইন, ইন্টারনেট অফ থিংকস (আইওটি)- এর সর্বশেষ উন্নয়নের সাথে পরিচয় করিয়ে দেয়া।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ আইইউটির শিক্ষার্থীদের জন্য ‘দি ফিউচার ইজ কলিং’ শীর্ষক একটি আকর্ষণীয় মাস্টারক্লাস পরিচালনা করেন।

সমঝোতা চুক্তিটি বাজার গবেষণা প্রকল্প, ব্র্যান্ড ও ব্যক্তিত্ব সনাক্তকরণ ইত্যাদি ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। দেশের দুই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে এই টেকসই ও কার্যকর অংশীদারিত্বের ফলে মেধাবী শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের পথ আরো প্রশস্ত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status