|
সেলেক্সট্রা নিয়ে এলো ওয়ালেটে রাখা যাবে এমন ফিচার ফোন
নতুন সময় ডেস্ক
|
![]() সেলেক্সট্রা নিয়ে এলো ওয়ালেটে রাখা যাবে এমন ফিচার ফোন রবিবার (১৯ জুলাই) থেকে ফোনটি সারা দেশে বিক্রি শুরু হয়েছে। সেলেক্সট্রা জানিয়েছে, তাদের নিজস্ব কারখানায় উৎপাদিত ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ ৭.৩ মিলিমিটার পুরুত্বের আল্ট্রা স্লিম ডিজাইন। পাতলা গঠনের কারণে ফোনটি সহজেই ওয়ালেট বা ছোট জায়গায় রাখা যাবে। ফোনটি সম্পর্কে সেলেক্সট্রার চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ বলেন, এক্সট্রা ফোনে আমরা সবসময় ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। এক্স১ মডেল সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এটি বাজারে নতুন ধারা তৈরি করবে এবং ব্যবহারকারীদের স্টাইলিশ ফিচার ফোন ব্যবহারের পুরনো অনুভূতি ফিরিয়ে আনবে। এক্সট্রা এক্স১–এ রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে এবং ১,২৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটিতে টাইপ-সি চার্জিং সুবিধা থাকায় দ্রুত ও সহজে চার্জ দেওয়া যাবে। পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে ‘ম্যাজিক ভয়েস’ ফিচার, যার মাধ্যমে কল করার সময় কণ্ঠস্বর পরিবর্তন করা সম্ভব। জরুরি ব্যবহারের জন্য ফোনটিতে টর্চলাইটও রয়েছে। ডিভাইসটি কালো, ধূসর ও সাদা- এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। সেলেক্সট্রা জানিয়েছে, ফোনটির সঙ্গে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হবে। দেশের বাজারে এক্সট্রা এক্স১- এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৯৯ টাকা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, ৬ পরীক্ষার্থীসহ ৭ জন আহত
জুলাইয়ে ৩ বিশ্বকাপ ফাইনাল খেলে ৩টিতেই হেরেছে আর্জেন্টিনা
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৬-এ দুটি বিভাগে বিজয়ী উর্মি গ্রুপ
মোহাম্মদপুর রাজস্ব অঞ্চলে নাজিরের বিরুদ্ধে ঘুষ ও দালাল সিন্ডিকেট পরিচালনার অভিযোগ
