|
স্লো বন্ধুদের ভিডিও করে ওয়ালটন হ্যান্ডসেট জেতার সুযোগ
নতুন সময় প্রতিবেদক
|
|
স্লো বন্ধুদের ভিডিও করে ওয়ালটন হ্যান্ডসেট জেতার সুযোগ স্লো বন্ধুদের ফাস্ট করতে এমন অভিনব ক্যাম্পেইন শুরু করেছে ওয়ালটন মোবাইল। ক্যাম্পেইনের নাম ‘আর নয় ঢিলামি’ (#ArNoyDhilami)। ওয়ালটন মোবাইল (Walton Mobile) এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী’র ফেসবুক পেইজ ‘থটস অব শামস’ (Thoughts of Shams) -এ ক্যাম্পেইনের নিয়মিত আপডেট থাকছে। ওয়ালটন মোবাইল ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের স্ট্রাটেজিক প্লানার ওয়াশিক জাহান ঈশান জানান, এ ক্যাম্পেইনে যে কেউ অংশ নিতে পারবেন। এজন্য ঢিলা বা স্লো বন্ধুদের মজার ভিডিও তৈরি করে সেটি নিজের ফেসবুক একাউন্টে পাবলিক করে পোস্ট করতে হবে। ভিডিওর সাথে হ্যাশট্যাগ দিতে হবে আর নয় ঢিলামি, দেশের সেরা, প্রিমোএইচ৯প্রো, ওয়ালটন মোবাইল (#ArNoyDhilami #DesherSera #PrimoH9Pro #WaltonMobile)। এরপর ওই ঢিলা বন্ধুকে ট্যাগ করে সেটি পাবলিক করে যতবার খুশি শেয়ার করা যাবে। ওয়ালটন মোবাইল ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের ক্রিয়েটিভ স্ট্রাটেজিস্ট রুবায়েত আদনান জানান, যাদের ভিডিও সবচেয়ে মজার হবে এবং বেশি লাইক ও শেয়ার থাকবে, তারা ওয়ালটনের প্রিমো এইচনাইন প্রো মডেলের হ্যান্ডসেটটি উপহার পাবেন। উল্লেখ্য, ক্যাম্পেইনের অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবে আছেন বিউটি এক্সপার্ট উম্মে সুমাইয়া’র পেইজ বিউটি বুক বাই সুমাইয়া (Beauty Book by Sumaya) এবং মডেল আহমেদ অনিক মুদাচ্ছির-এর পেইজ মিনিমালমুদাচ্ছির (Minimalmudassir)। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্মার্টফোন বিস্ফোরণ: তদন্ত, দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চায় গ্রাহক অ্যাসোসিয়েশন
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকার পরিবারের দায়িত্ব নিলেন বিজিবি
সাতক্ষীরা মৎস্য ঘের থেকে এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
গাজীপুরে মাদকের বিরুদ্ধে গণজাগরণ: তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা
