ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
মোবাইল চুরি করায় অপুর সহযোগী ‌‌‘টিকটক মডেল’ রাসেল গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 6:29 PM

মোবাইল চুরি করায় অপুর সহযোগী ‌‌‘টিকটক মডেল’ রাসেল গ্রেফতার

মোবাইল চুরি করায় অপুর সহযোগী ‌‌‘টিকটক মডেল’ রাসেল গ্রেফতার

মোবাইল দোকানে চুরির অভিযোগে টিকটক ভিডিও নির্মাতা ‘অপু ভাই’ এর সহযোগী রাসেল শেখ (২৩) নামে আরেক ‘টিকটক মডেল’কে  গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত ৩টায় রাজধানীর ভাটারা থানা নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করে কুমিল্লার চান্দিনা থানা পুলিশ। আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রাসেল।

রাসেল শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মধ্যবনগ্রাম মুন্সিবাড়ির আব্দুল সামাদ শেখের ছেলে। তিনি বাংলাদেশের টিকটক লিডার বোর্ডের সেরা-১০ এর মধ্যে একজন বলে দাবী করেন।

চান্দিনা থানার উপপরিদর্শক নোমান হোসেন জানান, চলতি বছরের ১৫ জুলাই রাতে চান্দিনা বাজারের একটি মোবাইল দোকানের টিনের চালা ও রড কেটে দোকান থেকে ১১ লাখ টাকা মূল্যের মালামাল চুরি হয়। ওই ঘটনায় সিসি টিভি ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে রাসেল শেখ নামে ওই চোরকে ঢাকা থেকে গ্রেফতার করি।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে রাসেল জানান, টিকটিকে তিনি ‘অপু ভাই’-এর সাথে ভিডিও তৈরি ও অভিনয় করেন। কুমিল্লার দেবীদ্বারে বিবাহ করার সুবাদে চান্দিন বাজারে প্রায়ই আসা-যাওয়া করতেন। গত ১৪ জুলাই মোবাইল দোকানে মোবাইল ফোন কিনতে গিয়ে সবকিছু ঠিক করে আসেন। রাতে প্রস্তুতি নিয়ে এসে দোকানের উপরের টিনের চালা ও রড কেটে দোকানের ৪৭টি নতুন মোবাইল ও নগদ প্রায় ৫ লাখ টাকা চুরি করে নিয়ে যান।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন ইলিয়াছ বলেন, সখের বসে টিকটক ভিডিও নিয়ে কাজ করলেও তার প্রধান পেশা চুরি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় একাই কাজটি করেছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status