ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতে করোনা সংক্রমণ ৫৪ লাখ ছাড়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 September, 2020, 3:17 PM

ভারতে করোনা সংক্রমণ ৫৪ লাখ ছাড়াল

ভারতে করোনা সংক্রমণ ৫৪ লাখ ছাড়াল

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ছাড়াল। এভাবে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়তে থাকায় সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আগামী বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গত কয়েক সপ্তাহ ধরেই ভারতের বেশ কিছু রাজ্যে আশঙ্কাজনকহারে করোনার সংক্রমণ বাড়তে শুরু করায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। খবর এনডিটিভি।

বর্তমানে রাজধানী দিল্লি, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশসহ বেশ কিছু রাজ্য করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৬০৫ জন। ফলে দেশটিতে এর মধ্যেই আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ছাড়িয়ে গেছে।

এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ৬১৯। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ৯৪ হাজার ৬১২ জন।

এদিকে ভারতে সুস্থতার হার ৭৯ দশমিক ২৮ শতাংশ। এখন পর্যন্ত করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে মারা গেছে ১ হাজার ১৩৩ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ হাজার ৭৫২ জন।

ভারতে মোট সংক্রমণের ৬০ ভাগই মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক এবং উত্তরপ্রদেশের। সেপ্টেম্বরের শুরু থেকেই ভারতে দৈনিক সংক্রমণ প্রায় লাখের কাছাকাছি।

         

সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status