ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সান্তাহারে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা
গোলাম রব্বানী দুলাল
প্রকাশ: Sunday, 20 September, 2020, 2:46 PM

সান্তাহারে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

সান্তাহারে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে রানা (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মৃত রানা উপজেলার সান্তাহার পৌর শহর বশিপুর সাকিদার পাড়া রফিকুল ইসলামের ছেলে। শনিবার দিবাগত রাতে ওই এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মৃত রানা শনিবার দিবাগত রাতে নিজ গৃহে সবার অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে। এমন খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এঘটনায় পরিবারের কেউ বাদী না হওয়ায় পুলিশ লাশটির দাফনের জন্য অনুমতি দেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status