ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুপার সানডের মর্যাদার লড়াইয়ে লিভারপুল-চেলসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 September, 2020, 2:45 PM

সুপার সানডের মর্যাদার লড়াইয়ে লিভারপুল-চেলসি

সুপার সানডের মর্যাদার লড়াইয়ে লিভারপুল-চেলসি

সুপার সানডের মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও চেলসি। প্রথম ম্যাচে জয় আশা যোগাচ্ছে দুই দলকেই। পরিসংখ্যান ও নিজেদের মাটিতে খেলা হওয়ায় এগিয়ে চেলসি। তবে, প্রতিপক্ষকে বধ করায় এক চুল ছাড় দিতে নারাজ বর্তমান চ্যাম্পিয়নরা। রোববার লন্ডনের স্টামফোর্ড ব্রিজে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মাঠে গড়াবে দু'দলের ম্যাচটি।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল লিগ শুরু হয়ে গেছে। লিগের নবম দিনে এসে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হচ্ছে চেলসি। প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দলই। দ্বিতীয় ম্যাচে তাই লাল ও নীল দুর্গের লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

নতুন মৌসুমের শুরুটা হওয়া চাই দুর্দান্ত। প্রথম ম্যাচে লিডস ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়ে সেটা পেয়েছে ক্লপ শিষ্যরা। এবার সেটাকে পুঁজি করে আরো বড় প্রতিপক্ষের মুখোমুখি হবে অল রেডরা। দু'দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য আশা জাগাচ্ছে চেলসিকে।

এই ম্যাচ দিয়ে অলরেডদের দুর্গে অভিষেক হতে যাচ্ছে থিয়াগো আলকানতারার। খেলবেন আগের ম্যাচের হ্যাট্রিক করা দলটির প্রাণভোমরা মোহাম্মদ সালাহ। তবে, ইনজুরির কারণে এ ম্যাচে জাদরান শাকিরির সার্ভিস মিস করবে লিভারপুল। ফিরমিনো ও সাদিও মানে'রা আক্রমণ ভাগে থাকায় পূর্ণ শক্তির দল পাচ্ছে অল রেডরা।


ক্লপ বলেন, 'চেলসি সামর্থ্যপূর্ণ একটা দল। নিজেদের মাঠে তারা যে কোনো কিছু করতে পারবে। তাই আমাদের সতর্ক থাকতেই হবে। আমরা চ্যাম্পিয়ন দল এটা মাথায় রেখে খেলতে হবে। সে অনুযায়ী পারফর্ম করলে টানা দ্বিতীয় জয় পাওয়া অসম্ভব নয়।'

অন্যদিকে, নতুন মৌসুমে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে উদ্দীপ্ত একটা দল চেলসি। দল বদলে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এবার বেশ ভালো দল গড়েছে ব্লুরা। টিমো ওয়ার্নার ও কাই হ্যাভার্টজ খেলবেন রক্ষণভাগে। ফিট আছেন একাদশের গুরুত্বপূর্ণ সদস্য এনগোলো কান্তে। হাডসন ওডোই ও জোউমারা গোল পোস্টের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে আছেন কেপা আরিজাবালাগা। তাই জয় পেতে আত্মবিশ্বাসী চেলসি কোচ ল্যাম্পার্ড।

ল্যাম্পার্ড বলেন, 'লিভারপুল ভালো দল। ওদের সঙ্গে জিততে হলে আপনাকে ম্যাচে কোনো ভুল করা যাবে না। আমরা আমাদের পূর্ণ শক্তির দল পাচ্ছি। নতুনরাও বেশ প্রতিভাবান। ওদের নিয়ে আমি জয় পেতে বেশ আশাবাদী।'

এখন পর্যন্ত দু'দলের দেখা হওয়া ১৭৬ ম্যাচে ৯০ জয় নিয়ে এগিয়ে চেলসি। বিপরীতে ৮৬টি জয় লিভারপুলের। তাই জমজমাট এক লড়াই দেখবার অপেক্ষায় ফুটবল দুনিয়া।
   


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status