ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরিয়ায় আরো সেনা পাঠালো যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 September, 2020, 2:43 PM

সিরিয়ায় আরো সেনা পাঠালো যুক্তরাষ্ট্র

সিরিয়ায় আরো সেনা পাঠালো যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক বাহিনী তাদের আরো একটি বহর পাঠিয়েছে সিরিয়ার তেল-সমৃদ্ধ পূর্বাঞ্চলে। যখন ঐ এলাকায় রাশিয়ার সেনাদের সঙ্গে মার্কিন সেনাদের উত্তেজনা চলছে তখন নতুন করে এই বহর পাঠানো হলো। পূর্ব সিরিয়া থেকে অপরিশোধিত তেল লুট করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান শুক্রবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র সেন্টিনেল রাডার মোতায়েন করেছে, জঙ্গিবিমানের টহল বাড়িয়েছে এবং ব্রাডলি ফাইটিং ভেহিক্যাল মোতায়েন করেছে।

রাশিয়ার নাম না নিয়েই ক্যাপ্টেন আরবান বলেন, ঐ এলাকায় মোতায়েন মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেয়া হয়েছে। মার্কিন সেনার সিরিয়ায় অন্য কোনা দেশের সেনাদের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না কিন্তু জোট সেনাদের রক্ষার প্রয়োজনে সবকিছু করবে। 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, কুয়েত থেকে সিরিয়ার পূর্বাঞ্চলে ছয়টি ব্রাডলি ফাইটিং ভেহিক্যাল পৌঁছেছে। এছাড়া ঐ এলাকায় আমেরিকার ৫০০ সেনা মোাতয়েন রয়েছে। এর সঙ্গে আরো ১০০ সেনা যোগ দিয়েছে।
  

সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status