ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বনানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 20 September, 2020, 1:21 PM

বনানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

বনানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানী আহমেদ টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
রোববার দুপুর সোয়া ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, বেলা ১১ টা ৩৪ মিনিটে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান।

আর ডিউটি অফিসার এরশাদ উল্লাহ টেলিফোনে জানান, রোববার বেলা ১১টা ৩৪ মিনিটে আহমেদ টাওয়ারে আগুন লাগে। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সেখানে পাঠানো হয়।কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার ফাইটার আনিসুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সর্বাত্মক প্রচেষ্টায় ১২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিংবা ক্ষতির পরিমাণ জানা যায়নি।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status