ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মীরাক্কেলকে চ্যালেঞ্জ ছুড়ে নতুন কমেডি শোয়ে রজতাভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 September, 2020, 1:37 PM

মীরাক্কেলকে চ্যালেঞ্জ ছুড়ে নতুন কমেডি শোয়ে রজতাভ

মীরাক্কেলকে চ্যালেঞ্জ ছুড়ে নতুন কমেডি শোয়ে রজতাভ

ভারতের টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’-এ বিচারক প্যানেলে দ্বন্দ্বের ঝড় বইছে। নতুন সিজনে সেখানে বিচারক পদে দেখা যাবে না শ্রীলেখাকে।

এই পুরনো খবরে নতুন মসলা যোগ হয়েছে। তা হলো- ‘মীরাক্কেল’ ছেড়েছেন শোটির আরেক বিচারক টালিউডের জনপ্রিয় খল অভিনেতা রজতাভ দত্তও।

শুধু মীরাক্কেলই ছাড়ছেন না, এই শোকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে যোগ দিয়েছেন ভারতের আরেকটি জনপ্রিয় টিভি চ্যানেল স্টার জলসার নতুন কমেডি অনুষ্ঠানে।

আনন্দবাজার পত্রিকার খবর, জি বাংলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্টার জলসা আনছে নতুন কমেডি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’। যেখানে বিচারকের আসনে দেখা যাবে অপরাজিতা আঢ্য, অঙ্কুশ হাজরাকে। আর তাদের সঙ্গে যোগ দিয়েছেন রজতাভ দত্ত। অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে জি বাংলার ‘সারেগামাপা’র সঞ্চালক যিশু সেনগুপ্তের নাম জানা যাচ্ছে।

ইতিমধ্যে স্টারের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানটির প্রমো প্রকাশ হয়েছে।

এতে যোগ দিয়ে মীরাক্কেলকে যে চ্যালেঞ্জ ছুড়েছেন রজতাভ, তা বোঝা গেল তার একটি বক্তব্যতেই।


প্রোমোতে কবিতার ছন্দে অঙ্কুশকে রজতাভের বলতে দেখা গেছে– ‘টুকে জোক বলার দিন আর নাই! এবার কমেডির নতুন মানে চাই।’

এই সংলাপ দিয়ে যে মীরাক্কেলকেই খোঁচা মারা হলো তা বুঝতে বাকি নেই কারও।

কী থাকছে নতুন কমেডি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’-তে। ‘মীরাক্কেল’ থেকে আলাদা কিছু হাসির উপকরণ পাওয়া যাবে কি?

এ বিষয়ে আগেই মুখ খুলতে নারাজ রজতাভ। তিনি জানিয়েছেন, আপাতত প্রমো দিয়ে যা বোঝার বুঝবে দর্শক। চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি নেই মুখ খোলার।

তবে কিছুটা ধারণা দিয়েছেন অভিনেতা অঙ্কুশ। তিনি বললেন, ‘সপ্তাহের ছুটির দিনে হ্যাপি এন্ডিং চাইলে মন খুলে হাসি ছাড়া গতি নেই। সেই উপকরণই নিয়ে আসছে ‘হাসিওয়ালা অ্যান্ড কমেডি’। পুরোটাই থিম বেসড কমেডি শো হবে। থাকবে নাচ, গান, খাওয়া-দাওয়া। নতুন সিনেমার প্রচারের সুযোগ থাকবে।    


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status