ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিচারপতি হিসেবে আরেক নারীকেই নিয়োগ দেবেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 September, 2020, 1:16 PM

বিচারপতি হিসেবে আরেক নারীকেই নিয়োগ দেবেন ট্রাম্প

বিচারপতি হিসেবে আরেক নারীকেই নিয়োগ দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের প্রবীণতম বিচারপতি রুথ বডার জিন্সবার্গের মৃত্যুর কারণে তার জায়গায় আরেক নারীকেই নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে রক্ষণশীল কাউকেই আজীবন মেয়াদী ওই আসনে বসিয়ে তিনি সুপ্রিম কোর্টে নিজপক্ষের সমর্থন বাড়াবেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার নর্থ ক্যারোলিনার ফয়েটেভিলে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, আমি আগামী সপ্তাহে মনোনীত (বিচারপতি) প্রার্থী পেশ করব। তিনি হবেন একজন নারী। আমার মনে হয় এটা নারীই হওয়া উচিত। কারণ প্রকৃতপক্ষে আমি পুরুষের চেয়ে নারীদেরই বেশি পছন্দ করি।

এর আগে মার্কিন সুপ্রিম কোর্টে নিয়োগ দেয়ার মতো সম্ভাব্য দুই নারীর ভূয়সী প্রশংসা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। রক্ষণশীল এ দুই বিচারককে সম্প্রতি ফেডারেল আপিল কোর্টে নিয়োগ দিয়েছেন তিনি।

তবে নিয়োগের ক্ষেত্রে তৃতীয় বিচারপতিকেও বেছে নেয়ার সুযোগ রয়েছে ট্রাম্পের সামনে। সেক্ষেত্রে শিকাগো-ভিত্তিক ৭ম সার্কিটের কোনি বেরেট ও আটলান্টা-ভিত্তিক ১১তম সার্কিটের বারবারা লাগোয়ার নাম রয়েছে আলোচনায়।

দীর্ঘদিন ক্যান্সারে ভুগে গত শুক্রবার ওয়াশিংটন ডি সি’র নিজ বাড়িতে শেষ নিঃশাস ত্যাগ করেন প্রবীণ বিচারপতি এবং দেশটিতে নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ রুথ বডার জিন্সবার্গ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর। জিন্সবার্গ যুক্তরাষ্ট্রে উদারপন্থী নারীবাদীদের অন্যতম আদর্শ। একাধারে ২৭ বছর দেশটির সর্বোচ্চ আদালতে বিচারপতির দায়িত্ব পালন করেছেন তিনি। সূত্র: রয়টার্স


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status