ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
টেকনাফে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 September, 2020, 1:11 PM

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৭

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৭

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ এক কারবারী আটক এবং মাদক ও মাদকসেবনের সরঞ্জাদিসহ ৬ জনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর সদস্যরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক দেওয়ান মোহহাম্মদ জিল্লুর রহমান, সহকারী উপপরিদর্শকদের নেতৃত্বে একটি টিম উপজেলার সদরের বীচ পয়েন্টের মেরিন ড্রাইভ রাস্তার উপর অভিযান চালিয়ে এক মাদক কারবারীদের দেহ তল্লাশী করে ৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়।

আটক মাদক কারবারী হলেন উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নং ওয়ার্ড চান্ডলী পাড়া এলাকার মো. ইসলামের ছেলে মো. বেলাল  (২৫)। এ সময় অভিযানের টের পেয়ে কৌশলে বেলালের সহযোগী একই ইউনিয়নের বাহারছড়া এলাকার মৃত আলী আহমদের ছেলে মোক্তার আহমদ (৩৫) পালিয়ে যায়।

এছাড়া মাদক ও মাদকসেবনের সরঞ্জাদিসহ মোবাইল কোর্টের মাধ্যমে আটক মহিলা মোহছেনাকে ১ বছর, অপর ৫ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আটককৃতদের ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জামাদিহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর ওই কর্মকর্তা।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status