ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসিকে যেতে না দেয়ায় আমাকে অভিনন্দন জানানো উচিৎ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 September, 2020, 12:47 PM

মেসিকে যেতে না দেয়ায় আমাকে অভিনন্দন জানানো উচিৎ

মেসিকে যেতে না দেয়ায় আমাকে অভিনন্দন জানানো উচিৎ

গত মাসে হঠাৎ করেই দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার এমন সিদ্ধান্তে ফুটবল দুনিয়ায় সাড়া পরে যায়। তবে নানা ঘটনার পর শেষ পর্যন্ত আরো এক বছর কাতালান ক্লাবটিতে থাকার ব্যাপারে রাজি হন ছয়বারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। মেসিকে যেতে না দেয়ায় নিজের অভিনন্দন পাওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

মেসি ক্লাব ছাড়তে চেয়ে ব্যুরোফ্যাক্স পাঠালেও তাকে না ছাড়ার সিদ্ধান্তে শুরু থেকেই অটল ছিলেন বার্তোমেউ। আর্জেন্টাইন তারকাকে ক্লাব ছাড়তে চাইলে রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো দেয়ার শর্তও বেঁধে দেন তিনি। এত টাকা দিয়ে মেসিকে কোনো ক্লাবই কিনতে পারবে না। ফলে অনেকটা বাধ্য হয়েই বার্সায় থাকতে রাজি হব মেসি।

সম্প্রতি এ ব্যাপারে বার্তোমেউ জানিয়েছেন, মেসিকে তিনি কোনো অবস্থাতেই ছেড়ে দিতে পারেন না। সময়ের সেরা খেলোয়াড়কে ধরে রাখতে তিনি যেকোনো কাজ করতে রাজি।

কাতালান টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বার্সা সভাপতি বলেন, আমি মেসির সঙ্গে কোনো বিরোধে জড়াতে চাই না। তিনি আমাদের ক্যাপ্টেন এবং দলের নেতা। আমি তাকে ক্লাব ছেড়ে যেতে দিতে পারি না। মেসি সর্বকালের সেরা খেলোয়াড় এবং তাকে দলের প্রয়োজন। মেসি থাকা মানেই সাফল্যের গ্যারান্টি।

বার্তোমেউ আরো বলেন, আমরা মেসিকে আমাদের সঙ্গে থাকার জন্য সম্ভাব্য সবই করেছি। তাকে ক্লাব ছেড়ে যেতে না দেয়ায় আমাকে অভিনন্দন করা উচিত। আর মেসির ব্যাপারে বলব, বিশ্বের সেরা খেলোয়াড়ের উচিত আমাদের বাড়িতেই থাকা।

কিছুদিন পরই আবার বার্সেলোনার বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন বার্তোমেউ। তিনি বলেন, সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক দল নিশ্চিত করতে বোর্ড এবং আমি কাজ চালিয়ে যাব। ক্লাব কখনো থামবে না এবং আমি আবারো নির্বাচনে দাঁড়াব।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status