ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 September, 2020, 12:37 PM

ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ

ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ

রাজধানীর ডেমরা কোনাপাড়ায় শাহরিয়া একটি স্টিল মিলে বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১ টার দিকে কোনাপাড়া শাহরিয়া স্টিল মিলের লোহা গলানোর ভাট্টিতে (চুল্লি) এই ঘটনা ঘটে।
দগ্ধদের তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন- আলআমিন (১৮), জসিম উদ্দিন (৪৫) ও ইমরান হোসেন শান্ত (২৩)। জনু ব্যাপারী (৪০) ও দিদার হোসেন (২৭) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমরায় স্টিল মিলে আগুনে দগ্ধ তিন জন হাসপাতালে ভর্তি আছেন। দুজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

শ্রমিকরা জানান, রাতে তারা ৯ জন কাজ করছিলেন। হঠাৎ গলিত লোহা ভাট্টির ভেতর থেকে বিস্ফোরিত হয়ে চার দিকে ছিটকে পড়তে শুরু করে। এ সময় দৌড়ে সরে যাওয়ার সময় গলিত লোহা কয়েকজনের ওপর পড়তে থাকে। এতে ৫ শ্রমিক দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, এ ঘটনায় তিনজন ভর্তি রয়েছেন।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status