ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মহেশখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিক্ষার গুণগত মান উন্নয়নে এমপি ফরিদের দিকনির্দেশনা
শহিদুল ইসলাম লিটন, মহেশখালী
প্রকাশ: Monday, 18 May, 2026, 10:32 AM

মহেশখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহেশখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহেশখালী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে। 

রবিবার (১৭ মে) সকালে উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফরিদ বলেন, দেশের উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা।

 প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি অনুসরণের আহ্বান জানান এবং শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় তিনি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, নৈতিক শিক্ষা বিস্তার এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন। তারা শিক্ষার মানোন্নয়নে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক দলের নেতাকর্মী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে শিক্ষার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status