|
পত্নীতলায় মৃৎশিল্প বিক্রয় করে চলে কহিনুরের সংসার
মামুনুর রশীদ, পত্নীতলা
|
![]() পত্নীতলায় মৃৎশিল্প বিক্রয় করে চলে কহিনুরের সংসার তিনি প্রায় ১০ বছর ধরে মাটির জিনিস তৈরি ও রঙ করেন।পহেলা বৈশাখ,রথসহ বছর ব্যাপি বিভিন্ন গ্রামীণ মেলাতে বিক্রয় করেন এসব পণ্যে। সরেজমিনে গিয়ে জানা যায়,তিনি বিক্রয় করছেন নান্দনিক মাটির তৈরি থালা,হাঁড়ি,পাতিল,পুতুল,মাটির ব্যাংক,কলস,চায়ের কাপ,পিঠা তৈরির ছাঁচ,ফুলদানি,পাখি,হাতি,ঘোড়াসহ বিভিন্ন রকম খেলনা। কহিনুর বিবি বলেন,বাজারে মৃৎশিল্পের কদর দিন দিম কমে যাচ্ছে।প্রতি দিন ৫শ থেকে ৭শ টাকা বিক্রয় হয়।এ ছাড়াও বিভিন্ন মেলাতে বিক্রয় হয় ২ থেকে ৩ হাজার টাকা।যা দিয়ে অনেক কষ্টে চলে আমার সংসার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
