ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মসজিদের ইমামকে কুপিয়ে ও জবাই করে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 September, 2020, 12:01 PM

মসজিদের ইমামকে কুপিয়ে ও জবাই করে হত্যা

মসজিদের ইমামকে কুপিয়ে ও জবাই করে হত্যা

ময়মনসিংহের পাগলা থানার বেলদিয়া গ্রামে হাফেজ মাওলানা মো. আজিম উদ্দিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়। নিহত আজিম উদ্দিন সাধুয়া পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও বেলদিয়া গ্রামের মৃত শেখ মজরত আলীর পুত্র।

পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাফেজ আজিম উদ্দিন ২০ বছর ধরে সাধুয়া পশ্চিম পাড়া জামে মসজিদে ইমামতি করে আসছেন। শনিবার মসজিদে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে সাধুয়া মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। খুনের রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status