ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তিন জ্যেষ্ঠ শিক্ষকের কাঁধে হাটহাজারী মাদ্রাসা পরিচালনার দায়িত্ব
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 September, 2020, 11:51 AM

তিন জ্যেষ্ঠ শিক্ষকের কাঁধে হাটহাজারী মাদ্রাসা পরিচালনার দায়িত্ব

তিন জ্যেষ্ঠ শিক্ষকের কাঁধে হাটহাজারী মাদ্রাসা পরিচালনার দায়িত্ব

তিন সদস্যবিশিষ্ট নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা পরিচালনার জন্য। মাদ্রাসাটির মহাপরিচালক শাহ আহমদ শফীর দাফনের পর গতকাল শনিবার রাতে মাদ্রাসাটির শূরা কমিটি এই সিদ্ধান্ত নেয়।

এ দিকে জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসাটির প্রধান শায়খুল হাদীস ও নাজিমে তালিমাতের (শিক্ষা পরিচালক) দায়িত্ব দেওয়া হয়েছে।

মাদ্রাসা পরিচালনার দায়িত্ব পাওয়া তিন পরিচালক হলেন, শিক্ষক মুফতি আবদুস সালাম, মাওলানা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়া। গত ১৭ জুন জুনায়েদ বাবুনগরীকে সরিয়ে শেখ আহমদকে সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল।

বৈঠক শেষে শূরা কমিটির সদস্য মাওলানা সালাউদ্দীন নানুপুরী রাতে গণমাধ্যমকে জানান, আগামী শূরা কমিটি পর্যন্ত মাদ্রাসার তিনজন জ্যেষ্ঠ শিক্ষক মাদ্রাসা পরিচালনা করবেন। এ ছাড়া শিক্ষা পরিচালক করা হয়েছে জুনায়েদ বাবুনগরীকে। সহকারী শিক্ষা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা শুয়াইব। প্রধান শায়খুল হাদীস করা হয়েছে জুনায়েদ বাবুনগরীকে।

আগামী ছয় মাস পর পরবর্তী শূরা কমিটির সভায় মহাপরিচালক নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status