ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকায় ১ টাকায় আবাসিক হোটেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 20 September, 2020, 11:28 AM

ঢাকায় ১ টাকায় আবাসিক হোটেল

ঢাকায় ১ টাকায় আবাসিক হোটেল

মাত্র ১ টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের আহারের ব্যবস্থা করে এ দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এবার এই সংগঠনটিই ছাত্রীদের জন্য নিয়ে এলো এক টাকায় আবাসিক হোটেলের সুবিধা।

রাজধানীর পল্লবীতে ছাত্রী ও চাকরি সন্ধানী নারীদের জন্য চলতি বছরের মার্চ-এ যাত্রা শুরু করে ‘বাসন্তী নিবাস।’ সেখানে শুধুমাত্র ছাত্রীদের প্রথম রাতের জন্য গুণতে হতো ৭১ টাকা, দ্বিতীয় রাত থেকে চাকুরিজীবী ও ছাত্রী উভয়ের জন্য ২৯৯ টাকা। তবে শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে মাত্র ১ টাকার বিনিময়ে সেখানে রাত্রিযাপন করতে পারবেন ঢাকার বাইরে থেকে আগত ছাত্রীরা। সেইসাথে দিনপ্রতি খরচ একশত টাকা কমিয়ে নির্ধারণ করা করা হয়েছে ১৯৯ টাকা।

এ প্রসঙ্গে বাসন্তী নিবাসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহমিনা আক্তার গণমাধ্যমকে বলেন, সম্প্রতি কুমিল্লাগামী একটি বাসে গণধর্ষণের ঘটনা ঘটেছে। অনেক ছাত্রী এবং চাকুরীজীবী নারী পরীক্ষায় অংশগ্রহণ কিংবা নানান প্রয়োজনে ঢাকায় আসছেন। থাকার জায়গার অভাবে রাতেই নিজ বাড়িতে যাত্রা করেন, যা নিরাপদ নয়। সেই বিষয়টি চিন্তা করেই বিদ্যানন্দের এই নতুন ইভেন্টটি শুরু হয়েছে, যেখানে মাত্র এক টাকার বিনিময়ে আবাসিক হোটেলের সুবিধা পাবেন একজন ছাত্রী।

নারীদের জন্য বিশেষায়িত এই সুসজ্জিত আবাসিক হোটেলে রয়েছে জাপানি নকশার শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাপ্সুল বেড এবং ওয়াইফাই সুবিধা। উল্লেখ্য, হোটেলটির সকল কর্মকর্তা-কর্মচারী নারী। সেইসাথে রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও এক্সেস কন্ট্রোল সিস্টেম। এখানে থাকার জন্য ঢাকার বাইরে থেকে আগত ছাত্রীদের প্রমাণস্বরূপ পরীক্ষার প্রবেশপত্র কিংবা বাসের টিকেট সঙ্গে থাকতে হবে।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status