ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাত-পা বেধে প্লাস দিয়ে হাতের নখ তুলে ফেলা হলো ছাত্রলীগ নেতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2020, 11:31 PM

হাত-পা বেধে প্লাস দিয়ে হাতের নখ তুলে ফেলা হলো ছাত্রলীগ নেতার

হাত-পা বেধে প্লাস দিয়ে হাতের নখ তুলে ফেলা হলো ছাত্রলীগ নেতার

গাজীপুরের টঙ্গীতে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে ওয়ার্ড ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত ছাত্রলীগ নেতা নাঈম ৪৭নং ওয়ার্ড ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক। গত বৃহস্পতিবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত শনিবার (১২সেপ্টেম্বর) রাতে সিলমুন যুগী বাড়ি এলাকার সালমা আক্তারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিন বাড়ির মালিক চুরির অভিযোগ এনে স্থানিয় ওয়ার্ড কাউন্সিলরে কার্যালয়ে অভিযোগ করেন।

এরপরই স্থানীয় কাউন্সিলর সাদেক আলীর কার্যালয়ে অভিযুক্ত নাঈমের বিরুদ্ধে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় নাঈম চুরি দায় শিকার না করায় হাত-পা বেধে বেধরক পিটিয়ে ও প্লাস দিয়ে হাতের নখ তুলে আহত করে। পরে তার মা ও ভাই গিয়ে তাঁকে ছাড়িয়ে এনে হাসপাতালে চিকিৎসা দেন।

নাঈমের বড় ভাই নিশাত বলেন, আমার ভাই গত সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলীর পক্ষে কাজ করেনি। গত কয়েক মাস আগে কাউন্সিলের অফিস সহকারী আমিনের মাদক সেবেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তার দায় ও আমাদের দেওয়া হয়। এর জেরেই চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে কাউন্সিলর কার্যালয়ে মারধর করে।

যোগাযোগ করা হলে ওয়ার্ড কাউন্সিল সাদেক আলী বলেন, চুরির ঘটনা স্বীকার না করায় চর থাপ্পর দেওয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমি ঘটনাটি জানি না, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status