ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্ত্রীকে করোনা আক্রান্তের কথা বলে পরকীয়া প্রেমিকাকে নিয়ে স্বামী ‍উধাও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 September, 2020, 11:29 PM

স্ত্রীকে করোনা আক্রান্তের কথা বলে পরকীয়া প্রেমিকাকে নিয়ে স্বামী ‍উধাও

স্ত্রীকে করোনা আক্রান্তের কথা বলে পরকীয়া প্রেমিকাকে নিয়ে স্বামী ‍উধাও

স্ত্রীকে কোভিড সংক্রমণের কতা বলে বাড়ি ছেড়ে পরকীয়া প্রেমিকাকে নিয়ে উধাও হয়েছেন মুম্বাইয়ের এক ব্যক্তি।পরে অবশ্য তাকে ইন্দোর থেকে গ্রেপ্তর করে পুলিশ।

হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে, গত ২৪ জুন নভি মুম্বাইয়ের এক সংস্থায় সুপারভাইজার পদে চাকুরিরত মনীষ মিশ্র অফিস থেকে ফোনে তার স্ত্রীকে জানান যে তিনি কোভিড পজিটিভ।


তিনি বলেন, তার বাঁচার আশাও আর নেই। কিন্তু তার পরেই ফোন কেটে দেন মনীষ।

এদিকে ফোন করার পর থেকেই মনীষের কোনও হদিস না পেয়ে এবং পরের দিনও তিনি বাড়ি না ফেরায় থানায় স্বামীর নিখোঁজ হওয়ার অভিযোগ জানান তার স্ত্রী।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ফোন সুইচ অফ করার আগে মনীষ মুম্বাইয়ের ভাশি এলাকায় ছিলেন। ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির মোটরবাইক, বাইকের চাবি, অফিসে নিয়ে যাওয়ার ব্যাকপ্যাক এবং হেলমেট খুঁজে পায় পুলিশ।


সন্দেহ দেখা দেওয়ায় এর পরে স্থানীয় মৎস্যজীবীদের দিয়ে ভাশি খাঁড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা। কিন্তু তাতে কোনও সূত্র মেলে না। তখনই পুলিশের সন্দেহ হয় যে, মনীশ জীবিত রয়েছেন। তার সন্ধান পেতে নজরদারি শুরু করে পুলিশ।

তদন্তের স্বার্থে এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়। সেই সঙ্গে নিরুদ্দিষ্টের ছবি মহারাষ্ট্র ও অন্যান্য রাজ্যের পুলিশ বিভাগে ছড়িয়ে দেওয়া হয়।

ইন্সপেক্টর সঞ্জয় ধুমল জানিয়েছেন, ‘প্রথম খবর আসে নভি মুম্বাইয়েরই আইরোলি অঞ্চল থেকে। বাড়ি থেকে নিখোঁজ হওয়ার কয়েক দিন পরে একটি গাড়িতে এক নারীর সঙ্গে তার ঘোরাফেরার ভিডিও ফুটেজ পাওয়া যায়।’

ক্রমে জানা যায়, ইন্দোরে এক নারীর সঙ্গে সংসার পেতেছেন মনীষ। তাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে মুম্বাই পুলিশের একটি দল।

জানা গেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে পরিবারকে প্রতারণার ছক কষেন তিনি।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status