ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, ৬৫ বছরের বৃদ্ধ আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2020, 11:26 PM

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, ৬৫ বছরের বৃদ্ধ আটক

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, ৬৫ বছরের বৃদ্ধ আটক

নাটোরের বড়াইগ্রামে চার বছর বয়সের এক কন্যা শিশুকে চকলেটের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটক আব্দুল মান্নান উপজেলার চর নটাবাড়িয়া গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার আব্দুল মান্নান প্রতিবেশী শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভনে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে সন্ধ্যায় শিশুটি তার মাকে বিষয়টি জানায়।

পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে গেলে আব্দুল মান্নান আতœগোপন করে। এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, শনিবার অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status