ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
রাজকন্যার সামরিক প্রশিক্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 September, 2020, 2:58 PM

রাজকন্যার সামরিক প্রশিক্ষণ

রাজকন্যার সামরিক প্রশিক্ষণ

বেলজিয়ামের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী এলিজাবেথ থেরেজিয়া মারিয়া হেলেনা। এখন সামরিক বাহিনীর প্রশিক্ষণে ব্যস্ত তিনি।

হবু রানির প্রস্তুতি


দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় এলিজাবেথ। সামরিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে সিংহাসনের যোগ্য করে তুলতে চান তিনি।

প্রশিক্ষণ শুরু

ব্রাসেলসের রয়্যাল মিলিটারি স্কুলে ইতোমধ্যে প্রশিক্ষণ শুরু করেছেন এলিজাবেথ। এ প্রশিক্ষণ তাকে রাষ্ট্রের সামরিক বাহিনীর বিষয়ে ব্যবহারিক ও তাত্মিক জ্ঞান প্রদান করবে। তার বাবা বর্তমান রাজা ফিলিপও এ স্কুল থেকেই সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন।

ব্যস্ত এলিজাবেথ

প্রশিক্ষণের অংশ হিসেবে নানা ধরনের শারীরিক কসরতে ব্যস্ত দেখা যাচ্ছে এলিজাবেথকে। সম্প্রতি রয়্যাল মিলিটারি অ্যাকাডেমির প্রকাশ করা কিছু ছবিতে  শরীর চর্চা করতে দেখা গেছে তাকে।

অস্ত্র প্রশিক্ষণ

সামরিক বাহিনীর প্রশিক্ষণের একটি বড় অংশ হলো অস্ত্র পরিচালনায় দক্ষতা অর্জন। এখানেও পিছিয়ে নেই রাজকুমারী, নিচ্ছেন লক্ষ্যভেদের দীক্ষা।

প্রস্তুত রাজকন্যা

অত্যাধুনিক অস্ত্র হাতে ক্যামেরার সামনে দাঁড়ান এলিজাবেথ। বুঝিয়ে দিচ্ছেন রানী হতে কতটা প্রস্তুত তিনি।

ইতিহাস গড়বেন এলিজাবেথ

মেয়ে হিসেবে সিংহাসনে আরোহণ করে দেশটিতে ইতিহাস গড়তে যাচ্ছেন এলিজাবেথ। ১৯৯১ সালে প্রণীত একটি আইনের মাধ্যমে মেয়েদের রানি হওয়ার সুযোগ দেয় বেলজিয়াম। ফলে ভাইয়েরা বয়সে ছোট হওয়ায় এলিজাবেথই হচ্ছেন দেশটির রানি। সূত্র: ডয়চে ভেলে

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status