ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
উগান্ডায় জেল ভেঙে পালিয়েছে ২শ’র বেশি কয়েদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 September, 2020, 11:26 AM

উগান্ডায় জেল ভেঙে পালিয়েছে ২শ’র বেশি কয়েদি

উগান্ডায় জেল ভেঙে পালিয়েছে ২শ’র বেশি কয়েদি

উগান্ডার উত্তর-পূর্বাঞ্চলে জেল ভেঙে পালিয়েছে ২শ’র বেশি কয়েদি। পলাতক বন্দিদের ধরতে স্থবির করে দেয়া হয়েছে মোরোটো শহর।

উগান্ডা সেনাবাহিনী জানিয়েছে, পালানোর সময় এক নিরাপত্তারক্ষীকে হত্যা করে কয়েদিরা। এসময় ১৫টি বন্দুক আর গোলাবারুদ সংগ্রহে ছিল তাদের। মোরোটো পর্বতের পাদদেশে অবস্থিত কারাগারটি থেকে বের হয়ে পাশের পাহাড়েই লুকিয়ে পড়ে তারা।

নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে কয়েদিরা হলুদ পোশাক ছেড়ে জেল থেকে বের হন উলঙ্গ হয়ে। অভিযান চালিয়ে এ পর্যন্ত দুই কয়েদিকে পুনরায় আটক এবং দু’জনকে হত্যার তথ্য নিশ্চিত করেছে প্রশাসন।

সম্পাদনা: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status