ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল বানালো ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 10:37 PM

বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল বানালো ভারত

বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল বানালো ভারত

বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল তৈরি করেছে ভারত। দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির নামে পাহাড়ি রাজ্য হিমাচলে চালু করা হয়েছে এই টানেলটি। সমতল থেকে ১০ হাজার মিটার উচ্চতায় নির্মিত ৯ দশমিক শূন্য ২ কিলোমিটার দীর্ঘ এই টানেলটিতে রাখা হয়েছে আধুনিক সব ব্যবস্থা। দীর্ঘ এই কর্মযজ্ঞ নির্মাণে সময় লেগেছে ১০ বছর।

বিশেষজ্ঞরা বলছেন, হিমাচল প্রদেশের চালু হওয়া এই টানেলের মাধ্যমে মানালি থেকে লেহ যেতে সময় বাঁচবে অন্তত ৪ ঘণ্টা।

নিরাপত্তা নিশ্চিতে টানেলের মধ্যে প্রতি ৬০ মিটার পরপর বসানো রয়েছে সিসি ক্যামেরা। রয়েছে সুড়ঙ্গ থেকে বেরিয়ে যাওয়ার পথও। রয়েছে অগ্নি নির্বাপণ ব্যবস্থাও।

অটল টানেলের প্রকল্প পরিচালক কর্নেল পারীক্ষী মেহরা বলেন, এটি নির্মাণে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। বায়ু চলাচলের জন্য স্লাব বসানোর পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। কিছু সুবিধা রয়েছে যা বিশ্ব আগে দেখেনি। জানান, প্রকল্পের মেয়াদ ৬ বছর থাকলেও নানা সংকটের কারণে শেষ করতে সময় লেগেছে ১০ বছর।

এই প্রকল্প অনেকটা স্বপ্ন পূরণের মতো মনে হচ্ছে প্রধান প্রকৌশলী কেপি পুরুষোথমনের কাছে। তিনি বলেন, এই টানেল চালুর মাধ্যমে মানালি থেকে লেহ যেতে ৪৬ কিলোমিটার পথ কমবে। সময় বাঁচবে অন্তত ৪ ঘণ্টা। কাজ শেষ করতে বেশ বেগ পেতে হয়েছে। কারণ ঠাণ্ডার সময় তুষারপাতের কারণে কাজই করা যায়নি।

১৯৯৯ সালে তৎকালিন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি সর্বপ্রথম এই টানেল নির্মাণের ধারণাটি প্রস্তাব করেছিলেন। তার নামেই নামকরণ করা হয়েছে এই হাইওয়ে টানেলটির। সূত্র: জি নিউজ
 
 
সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status