ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
নেইমারের পাশে ব্রাজিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 10:28 PM

নেইমারের পাশে ব্রাজিল

নেইমারের পাশে ব্রাজিল

ব্রাজিল সরকার নেইমারকে সব ধরনের সাহায্য করার অঙ্গীকার করেছে। ফরাসি লিগে নেইমার প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে খেলেন। মার্শেইয়ের ম্যাচটিতে প্যারিস সেইন্ট জার্মেই ১-০ গোলে হেরে যায়। তবে খেলা শেষ হওয়ার আগে নেইমার বর্ণবাদের শিকার হন। লালকার্ড দেখে মাঠও ছাড়তে হয় নেইমারকে। বানর বলে গালি দেন প্রতিপক্ষ দলের ফুটবলার। নেইমার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ঘুষি মারার ইচ্ছা হয়েছিল। পরবর্তীকালে তিনি ক্ষমা চেয়েছেন। তবে বর্ণবাদী আচরণের শিকার হওয়ায় বিচার চেয়েছেন।

মার্শেইয়ের ডিফেন্ডার আলভারে গনজালেজ নেইমারের অভিযোগ অস্বীকার করেছেন। ফরাসি লিগ কর্তৃপক্ষ তদন্ত কমিশন গঠন করেছে। তদন্ত শেষে জানা যাবে শাস্তি পাবেন কে। আসলে মাঠে কী ঘটেছিল। নেইমার বিশ্বের অন্যতম দামি ফুটবলার। ব্রাজিলের সরকার নেইমারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। ব্রাজিল মানবাধিকার কমিশন বিবৃতিতে লিখেছে, ‘খেলাধুলায় আরেকটি বর্ণবাদী আচরণ আমরা দেখতে পেয়েছি। আর সেটা মানুষের মুখায়ব নিয়ে করা হয়েছে। আমরা নেইমারের পাশে থাকছি এ আন্দোলনে। বর্ণবাদ অপরাধ।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status